২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

দিল্লি বিস্ফোরণের পর ইডেন গার্ডেনে সতর্কতা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ৭:০১ অপরাহ্ন
দিল্লি বিস্ফোরণের পর ইডেন গার্ডেনে সতর্কতা

দিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর বাড়তি সতর্কতা হিসেবে ইডেন গার্ডেনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত দক্ষিণ আফ্রিকা দুই দলই ইতিমধ্যে কলকাতায় পৌঁছেছে। আগামী ১৪ নভেম্বর শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ।

গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট জন নিহত ২৪ জন আহত হয়। এখন পর্যন্ত মৃতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে, ছয়জনের পরিচয় অজানা। বিস্ফোরণের কারণ তদন্তাধীন, তবে একই সময়ে জম্মু-কাশ্মীর হরিয়ানা পুলিশ আন্তঃরাজ্য দুর্বৃত্তের চক্র ভেঙে দেওয়ার কথা জানিয়েছে ভারত।

দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, ট্রাফিক সিগন্যালে থেমে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার হওয়া রাসায়নিক উপাদান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পরই কলকাতা পুলিশ ইডেন গার্ডেন সংশ্লিষ্ট এলাকা ঘিরে বাড়তি নজরদারি চালু করেছে। স্টেডিয়াম, দলগুলোর হোটেল থেকে শুরু করে যাতায়াতের প্রতিটি জায়গায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রধান প্রবেশ প্রস্থান পথে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে, বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) পুলিশ যৌথভাবে নিরাপত্তা পরিকল্পনা করছে।

দুটি দল মঙ্গলবার সকাল থেকেই ইডেনে অনুশীলন শুরু করার কথা। পুরো অনুশীলন ম্যাচ চলাকালে নিরাপত্তা থাকবে সর্বোচ্চ সতর্কতায়। ইডেন গার্ডেনে ভারতদক্ষিণ আফ্রিকা টেস্টের আগে নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার।