২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

চট্রগ্রামের বিপক্ষে ২উইকেটে জয় পেল খুলনা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
চট্রগ্রামের বিপক্ষে ২উইকেটে জয় পেল খুলনা

আড়াইশ ছুঁইছুঁই রান তাড়ায় টপ-অর্ডার থেকে প্রয়োজন ছিল বড় ইনিংস। তিন অঙ্ক ছুঁতে না পারলেও সেই চাওয়া বেশ ভালোভাবেই পূরণ করলেন সৌম্য সরকার। রোমাঞ্চকর এক জয় পেল খুলনা। চমৎকার বল করে উইকেট নিয়েও পরাজিত দলে রইলেন নাঈম হাসান।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে উইকেটে হারায় খুলনা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ দিন ২৩৭ রানের লক্ষ্য ৬৬. ওভারে ছুঁয়ে ফেলে খুলনা।

শেষ দিন খুলনার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮৫ রান। হাতে ছিল পুরো ১০ উইকেট। কিন্তু সৌম্য শেখ মেহেদি হাসান ছাড়া বাকিদের ব্যর্থতার কারণে একপর্যায়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় তারা। শেষ পর্যন্ত অল্পের জন্য জয় পায় দলটি।

ম্যাচের প্রথম ইনিংসে ৩৫১ রান করে চট্টগ্রাম। জবাবে খুলনার ইনিংস থেমে যায় ২৮১ রানে। ফলে ৭০ রানের লিড পায় চট্টগ্রাম। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৬ রানের গুটিয়ে যায় তারা। ফলে আড়াইশর নিচে লক্ষ্য পায় খুলনা।

তিন ম্যাচে খুলনার এটি দ্বিতীয় জয়। আগের দুই ম্যাচে একটি করে জয় ড্র করা চট্টগ্রাম এবার প্রথম পেল পরাজয়ের তেতো স্বাদ।

প্রথম ইনিংসে রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি সৌম্য। ১০ চার ছক্কায় ১১৯ বলে তিনি খেলেন ৯২ রানের ইনিংস। দ্বিতীয়বারও তিন অঙ্ক ছোঁয়ার আশা জাগিয়েছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু নাঈমের বলে এলবিডব্লিউ হয়ে যান চার ছক্কায় ৯০ বলে ৭১ রান করে।

পরে আট নম্বরে নেমে চার ছক্কায় ৪৯ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন শেখ মেহেদি। অষ্টম উইকেটে নাহিদুল ইসলামের সঙ্গে তিনি গড়েন ৫৭ রানের মূল্যবান জুটি।

৩২ ওভারে ১০২ রান খরচ করে উইকেট নেন জাতীয় দল থেকে বাদ পড়া নাঈম হাসান। তবে দলকে জেতাতে পারেননি।