২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১২ সাইফুল ইসলাম নিরব, ঢাকা-৬ ইশরাক।

ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, ঢাকা-১৯ সালাহ উদ্দিন, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসনা মাহমুদ টুকু, ঢাকা-২ আমান উল্লাহ আমান, কুমিল্লা-১ ড. মোশারফ হোসেন, চাঁদপুর- এহসানুল হক মিলন, ঢাকা-১৬ আমিনুল হক, লক্ষীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী।

কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম, নোয়াখালী-১ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, কিশোরগঞ্জ- অ্যাডভোকেট ফজলুল হক, ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, নরসিংদী-২ ড. আব্দুল মঈন খান, ফরিদপুর-শামা ওবায়েদ, টাঙ্গাইল-৮ আহমেদ আজম খান।

পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন।

নয়াশতাব্দী/ইআর