২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

“সবকটা জানালা খুলে দাও না”

গীতিকবি নজরুল ইসলাম বাবুর প্রয়াণ দিবস আজ

নয়া শতাব্দী প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
গীতিকবি নজরুল ইসলাম বাবুর প্রয়াণ দিবস আজ

প্রখ্যাত গীতিকবি নজরুল ইসলাম বাবু ১৯৪৯ সালের ১৭ জুলাই জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশি গানে তাঁর গীতিকবিতা বিশেষ জায়গা দখল করে আছে। তিনি অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধে। নজরুল ইসলাম বাবু নেই, রয়ে গেছে তাঁর কীর্তি,  বিস্ময়কর সব সৃষ্টি। 

‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’, ‘কথা বলব না বলেছি, শুনব না শুনেছি’, ‘কাঠ পুড়লে কয়লা হয় আর কয়লা পুড়লে ছাই’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে’, 'ডাকে পাখি খোলো আঁখি',  
`কাল সারা রাত ছিল স্বপ্নের রাত', ‘নীল চাঁদোয়া’, ‘মনে হয় হাজার বছর দেখি না তোমায়’, ‘আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধ্যা’, ‘হায় রে স্মৃতি বড় জ্বালাময়’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’-এমন কালজয়ী অনেক গান লিখেছেন নজরুল ইসলাম বাবু। জীবদ্দশায় পেয়েছিলেন খ্যাতি ও সম্মাননা। ১৯৯১ সালে ‘পদ্মা মেঘনা যমুনা’ চলচ্চিত্রের ‘কাঠ পুড়লে কয়লা হয়’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। আজ ১৪ই সেপ্টেম্বর তাঁর চলে যাওয়ার দিন, প্রয়াণ বার্ষিকী। ’গীতিকবি সংঘ বাংলাদেশ'-এর পক্ষ থেকে  অমর এই গীতিকবির প্রতি শ্রদ্ধাঞ্জলি।

গীতিকবি সংঘ বাংলাদেশ এর সৌজন্যে