২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

মেট্রোরেলে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
মেট্রোরেলে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেন অপারেটর পদে জনবল নেবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। 

পদসংখ্যা ও যোগ্যতা

পদের নাম: ট্রেন অপারেটর
পদসংখ্যা: ১৫টি
বেতন: গ্রেড–১০ অনুযায়ী মূল বেতন ৩৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনায় এসএসসি বা সমমানের সনদপত্রে উল্লিখিত জন্মতারিখ গ্রহণযোগ্য হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন। 

আবেদন ফি: আবেদনপত্র জমা দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৫৮ টাকা মিলিয়ে মোট ৫৫৮ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে পরিশোধ করতে হবে।

পরীক্ষা: পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এবং ডিএমটিসিএলের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা