২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

বাংলাদেশের মেয়ে সুচনা শেলীর সাফল্য আন্তর্জাতিক প্রতিযোগিতায়

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: অগাস্ট ৯, ২০২৫, ১২:০১ অপরাহ্ন
বাংলাদেশের মেয়ে সুচনা শেলীর সাফল্য আন্তর্জাতিক প্রতিযোগিতায়

কিরগিজস্তানে আয়োজিত ফোক মিউজিক ফেস্টিভ্যাল ‘রুখ সানাত’–এ লালন শাহ ও হাসন রাজার কালজয়ী গান পরিবেশনায়, দ্বিতীয় স্থান অর্জন করেছেন সংগীতশিল্পী সুচনা শেলী। 

এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৪টি দেশের ৮২ জন শিল্পী ও ব্যান্ড অংশ নিয়েছিল।

কিরগিজস্থান থেকে দেশে ফিরে গতকাল ৮ই আগস্ট বিকেলে ঢাকা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরী ঘাটে এসে পৌছালে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্ত্থনা জানান রাজবাড়ীর বন্ধুমহল নামে একটি সংগঠনের কর্মীরা।

শিল্পী সূচনা শেলী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল গ্রামের মৃত জলিল সরদারের মেয়ে। বাবা আব্দুল জলিল সরদারের কাছেই সুচনা শেলীর সংগীতে হাতে খড়ি। 

সুচনা শেলী তাঁর ‘দিব্য জ্ঞানী’ ব্যান্ডের মাধ্যমে এই প্রতিযোগিতায় তুলে ধরেন বাংলাদেশের সমৃদ্ধ লোকসংগীত ঐতিহ্য। পরিবেশন করেন সাধক ফকির লালন শাহ ও হাসন রাজার কালজয়ী গান, যা প্রতিযোগিতার বিচারকমণ্ডলী ও দর্শকদের হৃদয় জয় করে নেয়।

সুচনা শেলী তাঁর ‘দিব্য জ্ঞানী’ ব্যান্ডের মাধ্যমে এই প্রতিযোগিতায় তুলে ধরেন বাংলাদেশের সমৃদ্ধ লোকসংগীত ঐতিহ্য

অনুভূতি জানিয়ে সুচনা শেলী বলেন, ‘এই মঞ্চে লালন ও হাসন রাজার গান গাইতে পারা, এবং তাতে বিশ্ববাসীর ভালোবাসা পাওয়া—আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি এই অর্জন বাংলাদেশের মানুষ এবং আমার ব্যান্ড “দিব্য জ্ঞানী”-এর সব সদস্যকে উৎসর্গ করছি।’

তিনি বাংলাদেশ ও কলকাতার একাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। 

নয়শতাব্দী/এনএ